Alhajj Sultan Ahmed Mollah
পরিবর্তনশীল এই বিশ্বে প্রতিনিয়ত বদলে যাচ্ছে মানুষের জীবন ও জীবিকা। প্রযুক্তি নির্ভ্র বর্তমান বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কোন বিকল্প নেই।এ প্রেক্ষিতে বর্তমান সরকার সার্বিক উন্নয়ের পাশাপাশি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাকে ঢেলে সাজানোর চেষ্টা করেছেন। আমরা শিক্ষা পরিবারের পক্ষ থেকে সরকারকে এ জন্য অভিনন্দন, শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। জাতীয় শিক্ষাক্রম রূপ রেখা ২০২১ অনুযায়ী শিক্ষার্থীদের নির্দিষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে শিক্ষকমণ্ডলীর কীভাবে শিখন কার্যক্রম পরিচালনা করবেন, তা প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আমাদের বিদ্যালয়ের শিক্ষকগণ উক্ত প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যথাযথভাবে শ্রেণিকক্ষে পাঠদান করে চলছেন। আমাদের বিদ্যালয়টি একটি আধুনিক শিক্ষার উপকরণ সমৃদ্ধ প্রতিষ্ঠান । যেখানে ছেলেমেয়েরা এসে তাদের পযাপ্ত সুযোগ সুবিধা পেয়ে থাকে। আমাদের আছে কম্পিউটার ল্যাব, সাইন্স ল্যাব, উন্নত লাইব্রেরি, মাল্টিমিডিয়া ক্লাস রুম, সিসি টিভি দ্বারা নিয়ন্ত্রিত।
Barrister Alhajj Md. Jashim Uddin Mollah
শিক্ষাই জাতির মেরুদন্ড। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপুর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষায় হলো আমাদের মূলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবী করি, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে এসব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা।
Engineer Alhajj Md. Mohammad Almas uddin Mollah
মানব কল্যাণ, অসাম্প্রদায়িক চেতনা, সামাজিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, উন্নততর জীবন ও মানবিক মূল্যবোধ
বিকাশের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। শিক্ষাই পারে জীবনের গতিপথের সার্বিক পরিবর্তন করতে। শিক্ষাকে উপজীব্য করে অনেক জাতিই বিশ্ব দরবারে প্রশংসিত ও প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ব আজ দ্রুত পরিবর্তনের ধারায় ধাবমান। এই পরিবর্তনকে মানিয়ে নিতে আমাদেরকেও সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশ্বায়নের চ্যালেঞ্জকে মাথায় নিয়ে বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নের পর সবাইকে সমান তালে এগিয়ে যেতে হবে পরবর্তী লক্ষ্যে। ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র গঠনের যে সোপানে আমাদের যাত্রা শুরু হয়েছে তার সফল পরিসমাপ্তিতে আজকের ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই প্রচেষ্টায় ঢাকা কলেজ একটি উজ্জ্বল নাম। বর্তমানে এই প্রতিষ্ঠানের নতুন উদ্যোগ ‘অনলাইনকার্যক্রম’ সেই প্রচেষ্টাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিষ্ঠানের পথ চলা হোক দীপ্তিময়। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষেত্রে একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে এ আমার প্রত্যাশা।
